আজ ০৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জ-এর আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে “District Level Launching Ceremony of the MNCH Project, Sirajganj” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পর্যায়ে MNCH (Maternal, Newborn and Child Health) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে রয়েছে FIVDB ও Concern Worldwide এবং সহযোগিতায় রয়েছে UNICEF।
এ প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সকল মা, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণ, মানসম্মত স্বাস্থ্যসেবার প্রসার এবং মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।সিরাজগঞ্জে জেলা পর্যায়ে MNCH প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন: মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষায় নতুন দিগন্ত




