ঢামেক-এ অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঢামেকে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা দিনব্যাপী ধর্মঘট পালন করেন। এতে বিপাকে পড়েন ঢাকা ও দেশের নানাপ্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষজন।

জানা গেছে, সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগের গেট, কলেজ গেট, নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও চালকেরা রোগী পরিবহন করেননি। সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্স এবং অন্য অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশই করতে পারেনি। সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও তেমন রোগী পরিবহন করতে দেখা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েন রোগী এবং স্বজন হারানো পরিবারগুলো।

লাশ বাড়িতে নেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স না পেয়ে অনেককে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ব্যবস্থাও করতেও দেখা যায়।

ঢামেক হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, রাস্তায় অ্যাম্বুলেন্স রাখলে পুলিশের সার্জেন্ট মামলা দেয়। হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করতে তারা কয়েক লাখ টাকা খরচ করেছেন। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে পার্কিংয়ের দাবিতে ধর্মঘট পালন করা হয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতাল থেকে তাদের সব অ্যাম্বুলেন্সের চলাচল বন্ধ রয়েছে।

পার্কিংয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

‎সারাদিনের ভোগান্তির সত্যতা নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের একরকম জিম্মি করে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলেও তাদের নেওয়া হয়নি। পরে শাহবাগ থানাকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাওয়া হয়। এরপর বাইরের যেকোনো অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করে রোগী নিতে পারবে বলে ব্যবস্থা করা হয়েছে। তবে এরই মধ্যে সারাদিন রোগী ও স্বজনদের বড় ধরনের ভোগান্তি হয়েছে।

আরও জানুন

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে MNCH প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন: মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষায়...

আজ ০৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জ-এর আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে “District Level Launching Ceremony of the MNCH Project, Sirajganj” শীর্ষক...
‎জনস্বাস্থ্য
0
minutes

আসছে..পুরুষের জন্যে পিল!

আসছে বলতে আসে নাই এখনো...গবেষণা পর্যায়ে আছে...ভাল ফলের ইংগিত পাওয়া গেছে...এর মাঝে এগিয়ে আছে YCT 529...একজন পুরুষকে এটা প্রতিদিন খেতে হবে...এটার কার্যকারিতা বেশ আশাব্যঞ্জক!আরো...
‎জনস্বাস্থ্য
0
minutes

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার...

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮...
‎জনস্বাস্থ্য
0
minutes
spot_imgspot_img