২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৯২৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৩১ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।……..

আরও জানুন

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে MNCH প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন: মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষায়...

আজ ০৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জ-এর আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে “District Level Launching Ceremony of the MNCH Project, Sirajganj” শীর্ষক...
‎জনস্বাস্থ্য
0
minutes

আসছে..পুরুষের জন্যে পিল!

আসছে বলতে আসে নাই এখনো...গবেষণা পর্যায়ে আছে...ভাল ফলের ইংগিত পাওয়া গেছে...এর মাঝে এগিয়ে আছে YCT 529...একজন পুরুষকে এটা প্রতিদিন খেতে হবে...এটার কার্যকারিতা বেশ আশাব্যঞ্জক!আরো...
‎জনস্বাস্থ্য
0
minutes

ঢামেক-এ অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঢামেকে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা দিনব্যাপী ধর্মঘট পালন করেন। এতে বিপাকে পড়েন ঢাকা ও দেশের নানাপ্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষজন। জানা গেছে,...
‎জনস্বাস্থ্য
0
minutes
spot_imgspot_img