আসছে বলতে আসে নাই এখনো…গবেষণা পর্যায়ে আছে…ভাল ফলের ইংগিত পাওয়া গেছে…
এর মাঝে এগিয়ে আছে YCT 529…একজন পুরুষকে এটা প্রতিদিন খেতে হবে…এটার কার্যকারিতা বেশ আশাব্যঞ্জক!
আরো আসছে পুরুষের ইমার্জেন্সি পিল NLS-133… তবে এটা মেয়েদের ইমার্জেন্সি পিলের মত না…এটা অন ডিমান্ড পিল…যখন প্রয়োজন তখন খেতে হবে…মানে একটু আগে খেতে হবে…তবে এটার কার্যকারিতা খুব কম…ঝুঁকি থেকেই যাবে।
এদিকে পুরুষদের পিল আসছে শুনে মেয়েরা বেশ পুলকিত…এতদিন পিলের সাইড ইফেক্ট এর জ্বালা তারা একলা নিয়েছে….ঝুঁকি নিয়েছে। এখন থেকে পুরুষরাও নিবে…বা পুরুষরাই নিবে!
তবে সমস্যা আছে…এতে করে দাম্পত্য কলহ বাড়তে পারে…ছবির মত হাসিখুশি ছবি বিরল হয়ে যেতে পারে….স্বামী বলবে, আমার এগ্লা ভাল লাগে না, তুমি খাও!
স্ত্রী বলবে, আমি কেন একলা ঝুঁকি নিব…তুমিই খাও!
ঝগড়াটা শেষ পর্যন্ত আর তুমিতে থাকবেনা…কেউ একজন বলেই ফেলবে….
‘তোর লাগে…তুই খা!’
বিষয়টা চিন্তার…অনেক পুরুষ ইতোমধ্যে বদদোয়া দিচ্ছে…এটা যেন সফল না হয়!
তাদের এই প্রার্থনা সফল হতে পারে…কারণ আজ থেকে ২৫ বছর আগে পুরুষের পিল ‘গসিপলের’…নাম শুনেছিলাম!
শেষ পর্যন্ত আসে নাই…সক্ষমতা প্রমানিত হয় নাই…একদম ব্যর্থ!
কিছু ব্যর্থতা মধুরও হয়…অন্তত পুরুষদের কাছে পুরুষ পিল যেমন!
সাকলাইন রাসেলের ওয়াল থেকে




